সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিএনপি’র ৩ দিনের কর্মসূচি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতার জন্য ৩ দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সকল মহানগরে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন দিন সব মহানগরে লিফলেট বিতরণ করবে বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ বছরব্যাপী আক্রান্ত করে, বর্ষা ও শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায়। সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। বারবার এই ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও সরকারের আগাম কোনো সতর্কতা বা পূর্বাভাস দেওয়া ও প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। এই প্রাণবিনাশী রোগ প্রতিরোধে সরকারের আগাম প্রস্তুতি থাকলে মহামারি পরিস্থিতির উদ্ভব হতো না।

তিন আরও বলেন, এ বছর বিস্ময়কর ডেঙ্à