রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান নূরুল উলূম কুরিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা ভর্তি নিচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা যুদ্ধের প্রভাবে বাড়ছে রাজস্ব ঘাটতির শঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ‘নো কিংস’ বিক্ষোভ জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট ঈদের ছুটি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন প্রিয় ছাত্র ভাই! শিক্ষাবর্ষের শুরুতে আপনার খেদমতে দুটি কথা 

এডিসি হারুন প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করার অভিযোগে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, তাকে (এডিসি হারুন) প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, এডিসি হারুনকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হবে।

এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হচ্ছে। তাকে পিওএম-এ বদলির বিষয়ে দ্রুত আদেশ জারি হবে। পরে তদন্ত কমিটি হবে। সেখানে কে দোষী, কে নির্দোষ প্রমাণিত হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ