রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

হাসপাতাল ছেড়ে চরমোনাইয়ের পথে মুফতি ফয়জুল করীম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের শারিরিক অবস্থার উন্নতি হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর থেকে ঢাকার আসগর আলী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।  আজ ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।  

শারীরিক অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থ হতে তিনি আজকের চরমোনাই বাসভবনের দিকে রওয়ানা দিয়েছেন।  

গত ৩ সেপ্টেম্বর, খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

খুলনায় মুফতী সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ৪ সেপ্টেম্বর এ্যাম্বুলেন্স এ জরুরিভাবে ঢাকায় এনে আসগর আলী হসপিটালের আইসিইউ, পিআইসিইউতে রেখে ৭  সেপ্টেম্বর তাঁকে কেবিনে দিয়ে চিকিৎসা দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ