শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভোটার হতে ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদনের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে বিশেষ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে। এই সময়ে কেউ ভোটার হতে আবেদন করলে তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের তথ্য জানান ইসির সচিব মো. জাহাংগীর আলম।

জাহাংগীর আলম বলেন, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী- প্রতিবছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের (২০২২) ভোটার তালিকা প্রকাশ হয়েছে চলতি বছরের ২ মার্চ।

সচিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেজন্যও আবেদন করতে পারবেন। ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ