সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

হারামাইনে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মুসলিমের আগমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলমানদের পবিত্র দুই পবিত্র মসজিদ, সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মানুষ আগমন করেছেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিউস সানি ১৮ থেকে ২৪ তারিখ (১৪৪৭ হি.) পর্যন্ত সময়ে মোট ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জন মানুষ দুই মসজিদে ইবাদত করেছেন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে ৪৬ লাখ ৮১ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে ৫১ লাখ ৬৯ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

কর্তৃপক্ষ জানায়, দুই মসজিদে প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণে আধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে মুসল্লিদের সংখ্যা সঠিকভাবে নিরীক্ষণ করা যায় এবং ভিড় ব্যবস্থাপনা আরও সহজ হয়।

এই উদ্যোগের মাধ্যমে পবিত্র মসজিদগুলোর কার্যক্রম আরও দক্ষ ও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আশরাক আল আউসাত

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ