মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই নয়, তাদের নিজেদের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলছে।

সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন এরদোয়ান। তিনি ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, “নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্রমাগত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে। এই বেআইনি আচরণ আর সহ্য করা হবে না।”

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “ইসরায়েল নিজেই নিজের জন্য সর্বনাশ ডেকে আনছে। পুরো মধ্যপ্রাচ্য আজ তাদের উসকানিমূলক ও সহিংস নীতির কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে।”

উল্লেখ্য, শুক্রবার শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জনেরও বেশি মানুষ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ