নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পালিয়ে যাব না’ বলে যিনি পালিয়ে যান, তিনি ‘আসি আসি’ বললেও আর কখনও আসবেন না। সেখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করে দিলে তারা গণপিটুনির শিকার হবেন।
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘একটি বৃহৎ দাবিদারী দলকে ট্রাঙ্ক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি ও অর্থ—কোনো কিছুই টিকিয়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রাম লীগে পরিণত হয়েছে।’
বক্তৃতায় তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের বসবাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জুলাই
