রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

সিজেপির আন্দোলন ঘিরে মুখ খুললেন মোদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক:

ককরোচ জনতা পার্টির আন্দোলন আন্দোলন বড় আকার নিতেই—আন্দোলনের মূল হেতু—প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি। নিট-ইউজি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোটি বলেন, ‘শিশুদের উস্কানি না দিয়ে সঠিক পথ দেখান।’

ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি)-এর সাম্প্রতিক অনিয়ম নিয়ে দিল্লিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের ঠিক পরের দিনই মোদি এই মন্তব্য করলেন।

মঙ্গলবার (২১ জুলাই)  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর দলীয় সাংসদদের উদ্দেশে এই আহ্বান জানান। এ সময় তিনি যুবসমাজকে ‘বিভ্রান্ত’ করা হচ্ছে বলেও দাবি করেন। 

নরেন্দ্র মোদি বলেন, ‘ভুল পথে যাওয়া সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা অনেক কঠিন। আর আমাদেরই তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের দায়িত্ব।’  

ভারতের প্রধানমন্ত্রী বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসার পরপরই সরকার দ্রুত পদক্ষেপ করেছে। প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান , এর সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে ১৩ জন অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে।

একই বৈঠকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার ও কারাগারে পাঠায়। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে সরকার পুনরায় নিট পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়। গত ২১ জুন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই এর ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, সিজেপি প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা সোমবার নাড্ডার সঙ্গে দেখা করেন এবং তিনটি প্রধান দাবি পেশ করেন। দাবিগুলো হল- ১. নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যায় মৃত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, ২. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং ৩. আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি।

সূত্রে জানা যায়, নাড্ডা বিক্ষোভকারীদের প্রতিবাদ কর্মসূটি বন্ধ করতে এবং রাজধানীর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে বলেছেন। তবে, প্রতিনিধিদের তোলা দাবির বিষয়ে কোনও প্রতিশ্রুতি বা আশ্বাস তিনি বা সরকারি তরফে দেওয়া হয়নি।

পরিবেশ ও সমাজকর্মী ওয়াংচুক জুন মাসের শেষে এই বিক্ষোভে যোগ দেন, জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়মের জন্য সরকারি জবাবদিহি  এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন।

২০২৬ সালের  ৩ মে নিট-ইউজি মূল পরীক্ষা হওয়ার কতা ছিল। কিন্তু ব্যাপক অনিয়ম, প্রশ্ন ফাঁসের কারণে বিতর্ক দানা বাঁধে। প্রতিবাদে শুরু হয় ব্যাপক ছাত্র বিক্ষোভ। এরপরই ওই পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়। পরবর্তীতে ২১ জুন দেশব্যাপী ফের নিট-ইউজি পরীক্ষা হয়।

সূত্র: আজকাল

জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ