সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় ভোটের বিধিমালা চূড়ান্তের আগে দলগুলোর মতামত নেবে ইসি বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার

ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে হামাস : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া

হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া তেহরানে ইরানের চিফ অব স্টাফ মোহাম্মাদ বাঘেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

বৈঠকে বাঘেরি বলেন, ‘ইরানের ইসলামিক বিপ্লবের পর থেকে ফিলিস্তিন ইস্যু ইসলামি প্রজাতন্ত্রের অন্যতম প্রধান কৌশল ও লক্ষ্য।’

গণমাধ্যমের খবর অনুসারে, ইরানি কমান্ডার ৭ অক্টোবর হামাসের হামলাকে ‘অনন্য’ বলে প্রশংসা করে বলেন, এটি ইসরায়েলের অপরাজেয় ভাবমূর্তি ভেঙে দিয়েছে।

যুদ্ধে হামাসের লক্ষ্যের কথা উল্লেখ করে বাঘেরি বলেন, আমেরিকানরা যদি ইহুদিবাদী সরকারকে সহায়তা না করতো, তাহলে এতদিনে নিশ্চিতভাবে তাদের পতন ঘটতো।

হানিয়াকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা ফিলিস্তিনি জনগণের বাণী বিশ্বের কানে পৌঁছে দিয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ