বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

এই মুহূর্তে নফল ওমরাহর বদলে গাজার মুজাহিদদের আর্থিক সাহায্য করা উত্তম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মুফতি তাকি উসমানি ||

এই মুহূর্তে সমস্ত নফল ইবাদতের চেয়ে গাজার মুজাহিদ ও সেখানকার বাসিন্দাদের আর্থিকভাবে সাহায্য করা উত্তম বলে মন্তব্য করেছেন বিশ্বনন্দিত ইসলামী স্কলার ও পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি তাকি উসমানি।

মঙ্গলবার জিও নিউজের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি করাচিতে অনুষ্ঠিত ‘হুরমতে আকসা কনভেনশনে’ বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমার অভিমত হলো- যারা নফল ওমরাহ আদায়ের নিয়ত করেছেন, তারা ওই অর্থ ফিলিস্তিনের জিহাদে দান করুন।’

মুফতি তাকি উসমানির দাবি- নফল ওমরাহর বদলে গাজার মুজাহিদদের আর্থিক সাহায্য করলে আরো বেশি সওয়াব অর্জিত হবে। এর পাশাপাশি বরেণ্য এ আলেম আলেমদেরকে ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ারও বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

মুফতি তাকি উসমানি বলেন, ‘আজকের অনুষ্ঠানের পটভূমি হচ্ছে যে- হামাসের তরফ থেকে জিহাদ শুরু হয়েছে। এ উপলক্ষে প্রিয় মাতৃভূমিতে (পাকিস্তান) অনেক সভা-সেমিনার ও মিটিং মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তবে আমি দেখছি যে ইস্যুটি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা চিন্তা করলাম- সবার আগে আলেমদের একত্র করে এই আহ্বান জানানো যে- আপনারা এই ইস্যুটি বাঁচিয়ে রাখুন।’

তিনি আরো বলেন, ‘ইসলামি বিশ্বের অনেক ভূমির ওপর বিধর্মীদের দখল রয়েছে। কিন্তু এখানে ভূমির সমস্যা নয়, এমনকি সমস্যা এটিও নয় যে- সেগুলো বিধর্মীরা দখল করে রেখেছে; বরং মূল সমস্যা হলো- আল আকসা দখলের সমস্যা।

ফিলিস্তিনের সমস্যা আল আকসার সমস্যা। মুসলিম উম্মাহর ওপর ফরজ হচ্ছে- এটিকে ইহুদিদের কবজা থেকে স্বাধীন করা। কারণ, সমস্যাটি আমাদের প্রথম কেবলাকে ঘিরে।’

-জিও নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ