বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন

তুরস্কে কয়েক হাজার শিশুর অংশগ্রহণে নামাজ শিক্ষা কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কয়েক হাজার শিশুর অংশগ্রহণে তুরস্কে অনুষ্ঠিত হলো নামাজ শিক্ষার বিশেষ একটি কর্মসূচি।

মঙ্গলবার আলজাজিরা জানায়, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাতমানে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজক ছিল স্থানীয় একটি সংগঠন। সংগঠনটির নাম বাংলায় অনুবাদ করলে এমন হতে পারে-‘কোরআন প্রজন্ম মঞ্চ’।

এবারের কর্মসূচির স্লোগান ছিল- ‘নামাজের মাধ্যমে সুন্দর জীবন’।

এই কর্মসূচিতে ৮ থেকে ১০ বছরের শিশুরা অংশ নেয়। কিভাবে তারা নামাজ আদায় করবে, এখানে অনুশীলনের মাধ্যমে সেটাই তাদের শিক্ষা দেয়া হয়।

নামাজ মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। শৈশব থেকেই বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহিত করার একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল সা: বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে) নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৫)

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ