চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহ সুলতান আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি বিশিষ্ট আলেম ও বুযুর্গ আল্লামা মেহেরুজ্জামান (রহ.)-এর খলিফা এবং রুকনুল ইসলাম খন্ডলিয়াপাড়া মাদরাসার মহাপরিচালক ছিলেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার (১ নভেম্বর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে স্থানীয় আলেম-উলামা, ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আইও/