শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কবর যিয়ারত করতে সরাসরি কবরের সামনে যাওয়া কি জরুরি? কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল একজন জাতীয় অভিভাবক ড. ইয়াহইয়ার রহমান ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণ করুন’ প্রয়োজনে ঢাকার রাজপথে সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: আমিরে মজলিস সারা আলি খানকে ক্ষমা চাওয়ার আহ্বান ধর্মীয় নেতার  শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নে পাশে থাকবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী  ইলমের পথে জ্ঞানার্জনের সিদ্ধান্ত  অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

কিশোরগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আসআদুর রহমান কাসেমীর  ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের বিশিষ্ট আলেমে দীন, কুলিয়ারচরের গাইলকাটা জামিয়া ইসলামিয়া দারুল উলুমের সাবেক মুহতামিম, নুরুল উলুম বাজার মসজিদের সাবেক ইমাম এবং কিশোরগঞ্জ রেলস্টেশন জামে মসজিদের খতিব মাওলানা আসআদুর রহমান কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালে কিশোরগঞ্জের আলেম-উলামা, শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা কিশোরগঞ্জের জামিয়া নূরানিয়া তারাপাশায় অনুষ্ঠিত হবে।

মাওলানা আসআদুর রহমান কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তাঁর স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের দ্বীনি খেদমত, ব্যক্তিত্ব, বিনয় ও অমায়িক আচরণের স্মৃতিচারণ করেছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ