রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নূরানী বোর্ডের পরিচালকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তাঁর নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরামদের নিকট তাঁর জন্য বিশেষ দোয়ার আবেদন জানান।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ