সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

মাওলানা মাহবুবুল হক কাসেমীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও জামেয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

আজ বাদ জোহর লালমাটিয়া মাদরাসা ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পিরোজপুর গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে রওয়ানা করা হয়। মরহুমের জানাজায় শরিক ছিলেন খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল সহ অসংখ্য মুসল্লী।

শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমীর ইন্তেকালে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গভীর শোক প্রকাশ করে মহান আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর সকল নেক আমল যেন মহান আল্লাহ কবুল করেন এই কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ