মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

সাদপন্থি ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার কেরানীগঞ্জে চলমান সাদপন্থি তাবলিগ জামাতের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দুদিনে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৯ নভেম্বর) বিকেলে একজন এবং সোমবার (১০ নভেম্বর) ভোরে আরও এক মুসল্লির স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

ইজতেমা সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন মেকাইল কাশিমালতা এলাকার আয়েশা হাউজিং ও অবকাশ হাউজিংজুড়ে গত ৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা। এতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি অংশ নিচ্ছেন।

রোববার রাত দেড়টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়ারা ইউনিয়নের বাসিন্দা শামসুদ্দিন (৭০) নামে এক মুসল্লি ইজতেমা ময়দানে স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে স্থানীয় আয়েশা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ইজতেমা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।

এর আগে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল জেলার বাসিন্দা জিনাত আলী (৭৫) নামে আরেক মুসল্লি ইজতেমা ময়দানে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তার জানাজা সম্পন্ন করে মরদেহ নিজ বাড়ি টাঙ্গাইলে পাঠানো হয়।

ইজতেমার চতুর্থ দিন সোমবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মুফতি জহিরুল ইসলাম (দিল্লি) অনুবাদে মুফতি আজিমুদ্দিনের বয়ান দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মুসল্লি অংশ নেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ