রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

উত্তর ইরাকের একাধিক এলাকায় ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

উত্তর ইরাকের কুর্দিস্তান স্বশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে এসব এলাকায় হামলার সময় পুরো অঞ্চলজুড়ে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

দেশটির এরবিলভিত্তিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাগুলো মূলত কুর্দিস্তানের রাজধানী এরবিল, সোরান ও খালিফানসহ আশপাশের বিভিন্ন কৌশলগত এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছিল। 

এ সময় মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামকির জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে উড়ে থাকা একটি ড্রোন সফলভাবে প্রতিহত করে। এ ছাড়া ইরাকের সীমান্তবর্তী সোরান জেলার আকাশসীমায় আরও তিনটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবে এসব ড্রোন হামলায তাক্ষৎণিভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৭ জুলাই উত্তর ইরাকের কুর্দি আঞ্চলিক সরকার (কেআরজি) ওই অঞ্চলে একের পর এক ইরানি সামরিক হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি তেহরানকে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার আকুল আহ্বান জানিয়েছিল।

দীর্ঘদিন ধরেই ইরান তাদের ভাষায় এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থানরত ‘ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর’ ঘাঁটি, এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা এলাকা লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

সাম্প্রতিক সময়ে ইরানের তালিকাবদ্ধ নিষিদ্ধ সংগঠন ‘কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশন অব ইরানিয়ান কুর্দিস্তান’-এর সুলাইমানিয়াস্থ একটি প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় দলটির অন্তত আটজন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ