সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

 ধলেশ্বরীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সাইফুল ইসলাম নামে এক মাদরা সাছাত্র নিখোঁজ হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. মনির হোসেন আজকের মতো উদ্ধার সমাপ্ত করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সকালে সাভার পৌর এলাকার উলাইলে কর্ণপাড়া ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।

নিখোঁজ সাইফুল ইসলাম সাভার কর্ণপাড়া মহল্লার ইসলামিয়া জামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, শুক্রবার বন্ধের দিন হওয়ায় সকালে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় সাইফুল সাঁতরে নদীর মধ্যে চলে গেলে পানিতে তলিয়ে যায়। পরে সাইফুলের বন্ধুরা ডুবে যাওয়ার খবরটি মাদ্রাসার লোকজনকে জানায়।

এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি টিম সকালে উদ্ধার অভিযানে কাজ শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার অভিযানে নামে। কিন্তু নদীতে অতিরিক্ত স্রোত থাকায় বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাই উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে এবং  শনিবার উদ্ধারকাজ আবার শুরু করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ