সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা শাখার সভাপতির ইন্তেকাল, আমির ও মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস মদিনা শাখার সভাপতি, আলেমেদ্বীন মাওলানা বশির আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ আসর মদিনা মুনাওয়ারায় তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মরহুমের বাড়ি ফেনী জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা বশির আহমদ দ্বীন ও খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে ছিলেন এক নিবেদিতপ্রাণ কর্মী। তাঁর মৃত্যুতে সংগঠন একজন বিশ্বস্ত দাঈ ও অকৃত্রিম সংগঠককে হারালো।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ