মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

 মাইলস্টোনের আহত-নিহতদের জন্য চবিয়ান দ্বীনি পরিবারের দোয়া অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়||

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বাদ মাগরিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট মসজিদে চবিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে মাইলস্টোল স্কুল & কলেজে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়।

মঙ্গলবার বাদ মাগরিব চবিয়ান দ্বীনি পরিবারের সাপ্তাহিক পাঠচক্র শেষে এই দোয়ার অনুষ্ঠান আয়োজিত হয়। পাঠচক্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মারওয়ান বিন সারওয়ার বলেন, "দেশে বিভিন্ন ইস্যুর মাঝে আমরা যেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কথা ভুলে না যাই। কঠিন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ভাবেই যেন মূল্যবোধ বিরোধী এই অফিস দেশে জায়গা করে নিতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত।"

একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মোঃ ফারুক দোয়া পরিচালনা করেন। দোয়ার মাঝে মাইলস্টোল স্কুল & কলেজে বিমান দূর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করা হয়। আগুনে পুড়ে নিহতদের শহীদি মৃত্যু হিসেবে কবুল হওয়ার দোয়া করা হয়। আহত-নিহতদের স্বজনের সবরের জন্য দোয়া করা হয়।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ