মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

‘তাঁর কর্মপ্রবাহ আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. বাংলাদেশের দ্বীনি শিক্ষাঙ্গনে আরবি ভাষা ও সাহিত্যের এক নিবেদিতপ্রাণ সাধক ছিলেন। তাঁর কর্মপ্রবাহ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল। দেশের ইসলামি শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছে।

তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করেন।

প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী গতকাল শুক্রবার রাত ১২টার পর চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ