মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলজাজিরার এক প্রতিবদেনে বলা হয় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

রোববার (০১ মার্চ) এক প্রতিবদেনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রায় একদিন আগে দেশটি তেহরানকে তার ভূখণ্ডে হামলার অভিযোগের পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইরান সৌদি আরব এবং কয়েকটি ভ্রাতৃদেশকে লক্ষ্য করে হামলা চালানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে ৪ দেশে নাগরিকদের জরুরি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের নিরাপদ আশ্রয়ের অনুরোধ জানিয়েছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, এখন থেকে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ