শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

এবারের রমজান ৩০ দিনে হতে পারে জানিয়ে একাডেমির পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরির রমজান মাস এবার ৩০ দিনে পূর্ণ হতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের শুরু হবে শুক্রবার। 

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ বুধবার (রমজানের ২৯তম দিন) পূর্বের নিয়মে চাঁদ দেখার রাতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের আগে চাঁদ ডুবে যাবে। ফলে ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব না। এর অর্থ হলো, ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) আমিরাত সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। এদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১৪ ঘণ্টা ৬ মিনিট। দিগন্ত থেকে এর উচ্চতা হবে ৬ ডিগ্রি এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট ধরে এটি আকাশে অবস্থান করবে।

চাঁদের এমন অবস্থান সত্ত্বেও খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই জানিয়ে একাডেমি জানিয়েছে, আরব আমিরাত থেকে স্থানীয়ভাবে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হতে পারে। সাধারণ দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ দিয়েও এটি দেখা দুষ্কর হবে। আধুনিক প্রযুক্তি বা ইমেজ স্ট্যাকিং পদ্ধতির মাধ্যমে হয়তো এর ছবি ধরা সম্ভব হতে পারে। তবে খালি চোখে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানায়, ভৌগোলিক অবস্থানের কারণে আমিরাতের আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশে চাঁদ দেখার পরিস্থিতি তুলনামূলক অনুকূল হতে পারে।

এই গাণিতিক হিসাব করে  একাডেমি উপসংহারে পৌঁছেছে, আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ২০ মার্চ (শুক্রবার) শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে যেসব দেশ কঠোরভাবে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে, স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে তাদের সেখানে ২১ মার্চ (শনিবার) ঈদ হতে পারে।
সুত্র: গালফ নিউজের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ