সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

সড়ক দুর্ঘটনায় ইসলামি বক্তা আব্দুল হাই গুরুতর আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হয়েছে।

রবিবার সকালে আব্দুল হাই সাইফুল্লাহর বেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ