রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি বাসে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত, ঈদযাত্রা স্বস্তির ছিল: সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি বাড়ছে পড়ুয়া সংখ্যা, কর্মসংস্থান নিয়ে কী ভাবছে কওমি কর্তৃপক্ষ? দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান নূরুল উলূম কুরিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা ভর্তি নিচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ ‍বুধবার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সংবাদপত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। সারাজীবন তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। বিশেষ করে বিগত আওয়ামী সরকারের দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সব সময় সরব ছিলেন। এজন্য তাকে স্বৈরাচারের রোষানলে দীর্ঘ দিন কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে। দীর্ঘ কারাবাসে তিনি অসুস্থ হয়েছিলেন।

মাওলানা ইউনুছ আহমাদ মরহুমের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং পরিবার পরিজনকে সবর এখতিয়ার করার আহ্বান জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিনিয়র সাংবাদিক ও বিএফইউজে'র সভাপতি রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ