রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এক সৌদি যুবক সড়কে কার রেসিং করার সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৩০ আগস্ট) দুপুরে জাহাঙ্গীরের ফুফা জায়েদুর রহমান সুমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েতপ্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে উন্নত জীবিকার আশায় সৌদি আরবে যান জাহাঙ্গীর। তিনি জেদ্দার একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার রাত ১২টার দিকে অফিস থেকে বাসায় ফিরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

জায়েদুর রহমান সুমন বলেন, জেদ্দার এক যুবক কার রেসিং করার সময় জাহাঙ্গীরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে।

জাহাঙ্গীর ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক। তার স্ত্রী, তিন বোন ও এক ভাই রয়েছেন। বাবা বর্তমানে কুয়েতে কর্মরত।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ