মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আসল বিজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাজমুল হুদা মজনু 

মানুষেরে ভালবেসে দেখো কত সুখ পাও
চেহারাই সব নয় খোঁজো মনের মুখটাও।
গোলাপের পাপড়িতে আছে যত‌ই সুঘ্রাণ
বোঁটার কাঁটার মাঝে লুকিয়ে থাকে প্রাণ।

বাইরের রঙ-রূপ পলকেই তো মুছে যায়,
নিখাদ ভালোলাগা জেগে থাকে আশায়।
মাটির পাত্রে জমা যে সুপেয় পানীয় জল,
বাহারি পাত্রের চেয়ে ঢের মিষ্টি সুশীতল।

ঝলমলে আলোতে অন্ধ নয় যেই আঁখি,
অন্ধকারেও পথ চেনে সে স্বপ্নের পাখি।
সততার আলো জ্বলা বুকে আঁকে রেখা,
চোখ বুজেও তার রূপ যায় স্পষ্ট দেখা।

স্বার্থের হাসিটুকু ক্ষণিকের জন্য আলো,
নিঃস্বার্থ টানটা চিরদিন অনিন্দ্য ভালো।
ক্ষমা আর মায়া দিয়ে সাজাও নিজ বিশ্ব
কোমল হৃদয় যার নয় সে কখনো নিঃস্ব।

অহংকার ভুলে যারা প্রীতির হাত বাড়ায়
তারাই মালা গাঁথে ঐ আকাশের তারায়। 
জীবন তো থেমে থাকা বদ্ধ জলাশয় নয়,
মায়ার বাঁধনে বাঁধা আছে আসল বিজয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ