সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা   নেত্রকোনার সীমান্তে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় প্লাবিত অন্তত ৪০ গ্রাম মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা

কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন, কর্ম ও দীনি অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত ‘কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবনকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জিনজিরা বাস রোডস্থ কেরানীগঞ্জ প্রেসক্লাবে নাহদাতুল উলামা কেরানীগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেরানীগঞ্জের আলেম-উলামারা যুগে যুগে দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের জীবন ও কর্ম লিপিবদ্ধ করে ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কাজ নতুন প্রজন্মকে তাদের পূর্বসূরি আলেমদের ত্যাগ, সংগ্রাম ও অবদান সম্পর্কে জানতে এবং সেখান থেকে অনুপ্রেরণা নিতে সহায়তা করবে।

তারা আরও বলেন, তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নাহদাতুল উলামা কেরানীগঞ্জ এই মূল্যবান উদ্যোগ গ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। এজন্য সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

নাহদাতুল উলামা কেরানীগঞ্জের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান বলেন, এই জীবনীগ্রন্থটি সংক্ষিপ্ত পরিসরে প্রকাশিত হলেও এটি আমাদের বৃহত্তর গবেষণা ও প্রকাশনা কার্যক্রমের সূচনা মাত্র। কেরানীগঞ্জের আরও বহু আলেম ও গুণীজনের জীবন, কর্ম ও অবদান নিয়ে ভবিষ্যতে বিস্তৃতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। আমরা চাই আগামী প্রজন্ম তাদের পূর্বসূরি আলেমদের আদর্শ, ত্যাগ ও অবদান সম্পর্কে জানুক এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করুক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, মাওলানা আবুল কালাম আজাদ সেলিম, মাওলানা রাসেল আমিন, মাওলানা মাশহুদ ফরিদী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা বেলাল হুসাইন খান, মাওলানা উসমান গনি ও মাওলানা জাকারিয়া আল হুসাইনসহ স্থানীয় আলেম ও বিশিষ্টজনেরা।

এছাড়া নাহদাতুল উলামা কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে গ্রন্থটির সফল প্রকাশনা এবং কেরাণীগঞ্জের আলেম-উলামাদের জীবন ও অবদান সংরক্ষণের এ উদ্যোগের ধারাবাহিক সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ