নিজস্ব প্রতিবেদক
দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদানের চেক প্রদান করেছে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর হাতে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ