মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জয়ে আনন্দ প্রকাশ করে সেজদা দেওয়াকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের গাংকুলহাটি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আকবর হোসেন ওরফে জনি (২৩)। তিনি কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন জয়লাভ করলে আকবর হোসেন আনন্দ প্রকাশ করে আল্লাহর দরবারে সেজদা দেন। এ সময় একই গ্রামের আর্জেন্টিনা সমর্থক আব্দুল্লাহ (২৭) ও রিফাত (২৩) তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

আহত আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ বলেন, স্পেনের জয়ে আনন্দ প্রকাশ করে আকবর সেজদা দিয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। সে একজন প্রতিবন্ধী। বিষয়টি জেনেও এভাবে মারধর করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ