বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হামলা ইরানের টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে

ইরানে বন্দুকধারীর হামলায় নিহত ধর্মীয় নেতা  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর মিরজাভেহরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মৌলভি মোহাম্মদ আনোয়ার রিগি নামের এক সুন্নি ইমাম নিহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের দরিদ্রতম প্রদেশগুলোর একটি সিস্তান-বেলুচিস্তান। সুন্নি বেলুচ জনগোষ্ঠী অধ্যুষিত এই প্রদেশে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। এখানে ইসলামপন্থী বা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনী কিংবা তেহরান-সমর্থিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনাটির তদন্ত চলছে।

তারা এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়া।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ