বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সবাই প্রার্থী হতে পারবেন, বেআইনি নির্দেশনা নয়: সিইসি নীলফামারীতে ছাত্র জমিয়তে একঝাঁক তরুণ শিক্ষার্থীর যোগদান জাতিসংঘে সভাপতির মেয়াদেই রোহিঙ্গা সমস্যার সমাধান দাবি ইসলামী আন্দোলনের উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি আলেমের পিএইচডি ডিগ্রি অর্জন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যসেবা বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রী মুহিতের দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু কাল ভোরে রাঙামাটির রুস্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

ম্যাগাজিন পত্রিকা ‘শামাদান’র মোড়ক উন্মোচন আজ বিকেলে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে তরুণদের ম্যাগাজিন পত্রিকা শামাদানের মোড়ক উন্মোচন অনুষ্ঠান । এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য একঝাঁক আলেম লেখক, কবি, গল্পকার ও সাংবাদিক।
.
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক ইসলামি বইমেলার লিটলম্যাগ কর্ণারে ৬ষ্ঠ সংখ্যার মাধ্যমে মোড়ক উন্মোচন করবে শামাদান পরিবার।
.
এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাশিল্পী, লেখক, গবেষক মাওলানা যাইনুল আবিদীন। বিশিষ্ট শিশু-সাহিত্যিক সিরাত গবেষক,মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভি। আলেম লেখক, অনুবাদক মনযুরুল হক। কবি সমর ইসলাম।গল্পকার মুয়ায আবদুল্লাহ। লেখক, অনুবাদক তানজীল আরেফীন আদনান। উমারা হাবীব। আলেম সাংবাদিক জাওয়াদ আহমদ। নাইম হায়দার, বায়জিদ আহমদ, গুলবার ফাহিমসহ একঝাঁক লেখক সম্পাদক ও এক্টিভিস্ট।
.
পত্রিকাটির সহসম্পাদক আফফান লাবীব বলেন, প্রায় দু’বছর আগে কওমি পড়ুয়া কয়েকজন মেধাবী সাহিত্যপ্রেমী তরুণের হাতে এই পত্রিকাটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি ইতিমধ্যে ৫টি সংখ্যা সফলভাবে প্রকাশ করেছে। সঙ্গে ছিল একটি বিশেষ ঈদ সংখ্যা।
.
এছাড়া প্রতিষ্ঠিত লেখক থেকে শুরু করে অনেক নবীন-তরুণ লেখকদের আস্থার ঠিকানা হয়ে উঠেছে শামাদান। এবারের আন্তর্জাতিক ইসলামী বইমেলায় শামাদান পরিবার তাদের ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করতে যাচ্ছে।


এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ