মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

সফলভাবে শেষ হলো স্বপ্নসিঁড়ির ‘গানেই যুদ্ধ গানেই জয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাজারও দর্শক-শ্রোতাদের মাতিয়েছে সফলভাবে শেষ হলো জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত স্বপ্নসিঁড়ির শিল্পীদের কণ্ঠে ‘গানেই যুদ্ধ গানেই জয়’ শীর্ষক ইসলামী সংগীতানুষ্ঠান।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির কেন্দ্রীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন শিল্পী, সাহিত্যিক, কবি, সংগঠক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিকাল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করা হয় জুলাই আগস্টের ঐতিহাসিক মুহূর্তের। আলোচনা, আহত-নিহতদের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয় ঝমকালো এ আয়োজন।

স্বপ্নসিঁড়ির পরিচালক জনপ্রিয় শিল্পী, সুরকার ও সংগঠক হুমায়ুন কবির শাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ আলোচক ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও ডিলাইট হজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কে এম আতিকুর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শান্তিসংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াসিন শেখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বপ্নসিঁড়ির শিল্পী সাইফ মুহাম্মদ সালমান, কাউসার বাঙালি, তাওহিদ বিন মুনির, মুহিব্বুল্লাহ আল মামুন, এইচ এম হাবিবুর রহমান, রাদিবিল্লাহিল বাকী, রাকিবুল ইসলাম, জাকারিয়া আল হুসাইন, মাহদী আল হাসান, মিজবাহুল ইসলাম, খালেদ হোসাইন, কিশোর শিল্পী হাসসান আরীব, আবদে রাব্বি, শওকত ওসমান, হুসাইন আহমাদ, হাম্মাদ সাদিক, কাওসার আহমাদ, শিশু শিল্পী জুনায়েদ আল হাবিব, রবিউল ইসলাম, আব্দুল হান্নান, মারুফ বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজ আবার ও গাজী জায়েদ ইকবাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন শেখ, আকন সিরাজুল ইসলাম, মিশেল আল সাদিক, ইমাম হোসাইন আরাফাত প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ