শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বেফাকের হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ শুরু ২৩ অক্টোবর ১০ অক্টোবর হবিগঞ্জে আসছেন মাওলানা মামুনুল হক  জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

বাংলা একাডেমি গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চারটি ‘গুণীজন স্মৃতি পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) গুণীজনের নামে পুরস্কার দেওয়ার ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ড. তপন কুমার বাগচীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চারটি গুণীজন চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার:

২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশ পাচ্ছে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ২০২৪।

মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার:

গত বছর প্রকাশিত বইয়ের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বই হিসেবে নির্বাচিত মনজুর আহমদ রচিত ‘একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর’ এর জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত ‘যাত্রাতিহাস: বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত’ এর জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত ‘কিলো ফ্লাইট’ এর জার্নিম্যান বুকসকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হবে।

রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার:

২০২৩ সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি পাচ্ছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার।

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার:

এবারের বইমেলায় নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে বেঙ্গল বুকস, নিমফিয়া পাবলিকেশন ও অন্যপ্রকাশকে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪ দেওয়া হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ