মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

সকালে এই ৫টি ভেজানো খাবার খাচ্ছেন তো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সকালে খালি পেটে কিছু নির্দিষ্ট ভেজানো খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিদদের মতে, এভাবে খেলে হজম ভালো হয়, শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। জেনে নিন, কোন ৫টি খাবার সকালে ভিজিয়ে খাওয়া সবচেয়ে উপকারী—

১) ভেজানো বাদাম

প্রতিদিন সকালে খালি পেটে ৫–৬টি ভেজানো বাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, হার্ট থাকে সুস্থ। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ও চুলের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২) ভেজানো মেথি দানা

রাতে ১ চা চামচ মেথি দানা পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজমশক্তি বাড়ে এবং ওজন কমাতেও সাহায্য করে।

৩) ভেজানো চিয়া বীজ

চিয়া বীজে থাকে ওমেগা-৩, ফাইবার ও প্রোটিন। রাতে ভিজিয়ে সকালে খেলে হজমে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরের পানিশূন্যতা দূর হয়।

৪) ভেজানো কিসমিস

ভেজানো কিসমিসে থাকে আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রক্তস্বল্পতা দূর করে, হাড় মজবুত রাখে এবং লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

৫) ভেজানো সূর্যমুখীর বীজ

এই বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক ও সেলেনিয়াম। রাতে ভিজিয়ে সকালে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

কেন ভিজিয়ে খাবেন?

ভিজিয়ে রাখলে খাবারের ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা মিনারেল শোষণে বাধা দেয়। ফলে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে।

হজমে সুবিধা হয় এবং পেট থাকে স্বস্তিতে।

পুষ্টিগুণ বেড়ে যায় ও শরীর থাকে চাঙ্গা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ