শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদুল হারামে শুক্রবারের (১৬ অক্টোবর) খুতবায় নামাজের গুরুত্ব ও তা যথাযথভাবে আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল-জুহানি। তিনি বলেছেন, নামাজ দ্বীনের স্তম্ভ এবং মানুষের অন্যান্য আমল যাচাইয়ের মাপকাঠি। নামাজ সঠিক হলে অন্যান্য আমলও সঠিক হওয়ার আশা করা যায়। আর নামাজে অবহেলা করলে অন্য আমলগুলোতেও ত্রুটি দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

খুতবায় তিনি দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর একটি বক্তব্যও উদ্ধৃত করেন। এতে নামাজের হেফাজত করাকে দ্বীনের হেফাজত হিসেবে উল্লেখ করা হয়েছে।

শায়খ জুহানি বলেন, নামাজে তাড়াহুড়া করা যাবে না। কাকের মতো ঠোকর দিয়ে নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। নামাজের প্রাণ হলো ধীরস্থিরতা ও একাগ্রতা। তাই নামাজের প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করা এবং আল্লাহর সামনে বিনয় ও মনোযোগ বজায় রাখা জরুরি।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, সভা-সমাবেশ কিংবা কোনো অনুষ্ঠান—কোনোটিই নামাজ নির্ধারিত সময় থেকে পিছিয়ে দেওয়ার অজুহাত হতে পারে না। এমনকি যুদ্ধের ময়দান কিংবা গুরুতর অসুস্থতার মধ্যেও সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করতে হবে।

খুতবায় মুসলমানদের নামাজের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি স্মরণ করিয়ে দেন, পরিস্থিতি যেমনই হোক, নামাজের গুরুত্ব ও দায়িত্ব থেকে অবহেলা করা উচিত নয়।

দ্বিতীয় খুতবায় শায়খ জুহানি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার নিন্দা জানান। এ সময় পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৫৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনার আহ্বান জানান তিনি।

খুতবায় সৌদি আরবের নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ এবং যুবরাজের জন্যও দোয়া করা হয়। সূত্র: দ্য গেট টু হারামাইন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ