শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সভ্যতা নির্মাণে নারীর ভূমিকাই প্রধান। তাই ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে মারকাজ ভবনের মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিটের কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, সভ্যতার প্রধান শক্তি মানবশিশুর মানসিকতা গঠন অনেকাংশেই নারীর ওপর নির্ভরশীল। ফলে সভ্যতা নির্মাণে নারীর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং তাঁদের নিরà