শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮


কবরের চারপাশে কি ফুলগাছ লাগানো যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক 

কবরের চারপাশে ফুলগাছ লাগানোর বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি হলো, সাধারণভাবে ফুলগাছ লাগানো নিষিদ্ধ নয়। তবে যদি এর উদ্দেশ্য হয় মৃত ব্যক্তির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন কিংবা কবরকে বিশেষভাবে সাজানো, তাহলে তা পরিহার করা উচিত। কারণ, এ ধরনের কাজের সঙ্গে ধর্মীয়ভাবে নিষিদ্ধ কিছু প্রথার সাদৃশ্য তৈরি হতে পারে।

অন্যদিকে, কবরে ফুল দেওয়া বা ফুল দিয়ে কবর সাজানো শরিয়তসম্মত আমল নয়। এটি বিদআত ও অমুসলিমদের অনুকরণ হিসেবে বিবেচিত হয়েছে।

এ প্রসঙ্গে ফাতাওয়া লাজনাতুদ দায়িমায় বলা হয়েছে,

وضع الزهور على قبور الشهداء أو قبور غيرهم- من البدع التي أحدثها بعض المسلمين في الدول التي اشتدت صلتها بالدول الكافرة، استحسانا لما لدى الكفار من صنيعهم مع موتاهم، وهذا ممنوع شرعا لما فيه من التشبه بالكفار،

‘শহিদদের কবর কিংবা অন্যদের কবরে ফুল দেওয়া এমন একটি বিদআত, যা কিছু মুসলিম দেশে প্রচলিত হয়েছে। এসব দেশের সঙ্গে অমুসলিম দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাদের মৃত ব্যক্তিদের সঙ্গে অমুসলিমদের আচরণের অনুকরণে এ প্রথার প্রচলন ঘটেছে। শরিয়তের দৃষ্টিতে এটি নিষিদ্ধ। কেননা, এতে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করা হয়।’ (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ফতোয়া নম্বর: ৪০২৩) 

সুতরাং কবরের চারপাশে সাধারণভাবে ফুলগাছ লাগানো এবং কবরের ওপর বা পাশে বিশেষ ধর্মীয় রীতি মনে করে ফুল দেওয়া এক বিষয় নয়। ফুলগাছ লাগানোর ক্ষেত্রে উদ্দেশ্য ও প্রচলিত রীতির বিষয়টি বিবেচনায় রাখতে হবে। মৃত ব্যক্তির জন্য ফুল দেওয়ার পরিবর্তে তার মাগফিরাত কামনায় দোয়া ও ইস্তিগফার করাই উত্তম।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ