আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মদিনার মসজিদে নববীতে নারীদের জন্য ইসলামি আলোচনা ও দীনি শিক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্ধারিত স্থানগুলোতে নারীরা ইসলামি আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন।
মসজিদে নববীর পশ্চিম ও পূর্ব অংশে অবস্থিত এসব স্থানে প্রবেশের জন্য চারটি প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—১৬, ১৭, ২৪ ও ২৬ নম্বর গেট।
নারীদের জন্য নির্ধারিত স্থানগুলো সহজে খুঁজে পেতে মানচিত্রসহ একটি দিকনির্দেশনামূলক নির্দেশিকা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা সংশ্লিষ্ট প্রবেশপথ ও আলোচনার স্থানগুলো সহজেই শনাক্ত করতে পারবেন।
মসজিদে নববী পরিদর্শনে আগ্রহী নারী ও তাদের পরিবারের সদস্যদের কাছে এ নির্দেশিকা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সহজে নির্ধারিত স্থানে পৌঁছে ইসলামি আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে পারেন। সূত্র: ইসলামিক ইনফরমেশন
এমএম/