নিজস্ব প্রতিবেদক
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আগামী ৮ অক্টোবর ন্যাশনাল ওলামা সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে এ সামিট অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সামিটে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এ উপলক্ষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দেশের আলেম-উলামা, মাশায়েখ ও সংশ্লিষ্ট সকলকে ন্যাশনাল ওলামা সামিট ২০২৬-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এসএইচ/