মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সে বরকতময় ইতেকাফ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতি বছরের মতো এবারও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সে ১০ দিনব্যাপী রমজানের সুন্নতে মোয়াক্কাদা ইতেকাফ চলছে। জানেশীনে ফিদায়ে মিল্লাত, আওলাদে রাসূল সাইয়েদ মাহমুদ মাদানীর খলিফা মুফতি মোহাস্মদ আলীর সোহবত ও তত্ত্বাবধানে এতে এবছর ৮৯ জন অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন আমল ও ব্যস্ততায় দিন কাটছে তাদের। 

ইতেকাফকারীদের সারাদিনের আমলের মধ্যে রয়েছে-
বাদ ফজর ফাজায়েলে আমল কিতাব থেকে রমজানসংক্রান্ত হাদিস পাঠ করা হয়।
বেলা ১১টা থেকে শুরু হয় ‘আকাবির কা তাকওয়া’ কিতাবের তালিম। আকাবিরে দেওবন্দের তাকওয়া ও বিনয়ের অনুপম ঘটনাবলি সবার সামনে পড়ে শোনানো হয়। 
এরপর দুপুর পৌনে বারোটা থেকে শুরু হয় কোরআনে কারিমের মশক। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সময়টুকুতে পুরো মসজিদ যেন নূরানী মক্তবে রূপান্তরিত হয়। 
বাদ জোহর কোরআনে কারিমের তাফসির ও ঈমান-আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান হয়।
আসরের পর থেকে শুরু হয় কোরআনে কারিমের দাওর। প্রতিদিনের তারাবিতে পঠিত পারা এ সময় হাফেজ সাহেবগণ সবার সামনে তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত শেষ হওয়ার পর হজরত পঠিত পারার সারসংক্ষেপ সবার সামনে আলোচনা করেন। ইফতারির আগ মুহূর্তে দোয়ায় মুখরিত হয় পুরো মসজিদ।

তারাবির পর শুরু হয় তাজকিয়ার মেহনত। মুফতি মোহাম্মদ আলী নিজে প্রথমে ইমদাদুস সুলূক কিতাব থেকে কিছুক্ষণ তালিম করেন। অতঃপর শুরু হয় ১২ তসবিহর জিকির। প্রত্যেকে পৃথকভাবে নিজ নিজ জায়গায় তাসাওফের ছবক আদায় মগ্ন হোন। এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সবাই কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করেন। 

রাত একটা থেকে শুরু হয় কিয়ামুল লাইলের আমল। প্রতিদিন সাড়ে চার পারা করে রাত একটা থেকে চারটা পর্যন্ত মোট ১৮ রাকাত পড়া হয়। এরপর জিকির ও দোয়ার মাধ্যমে এই নূরানী মজলিস সমাপ্ত হয়। 

২৯ রমজান বৃহস্পতিবারে সবার কুরআনে কারিম ও নামাজের পঠিত দোয়াসমূহের ওপর একটি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৮২ বছরের বৃদ্ধ ইতেকাফকারী থেকে শুরু করে বিভিন্ন পেশা ও বয়সের মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাদ আসর ইতেকাফকারীগণের অভিব্যক্তি শোনা হয় এবং সকল পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ