শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনেক সময় শরীরের কনুই, হাঁটু, হাত-পায়ের তলা, মাথা, পিঠ ইত্যাদি স্থান থেকে সাপের মতো চামড়া উঠে যায়। কখনো কখনো আবার মাথা থেকে খুশকির মতো চামড়া উঠতে থাকে।

ত্বকবিজ্ঞানের মতে সাধারণত প্রতি ২৭ দিন পরপর ত্বকের পুনর্জন্ম হয়। তখন পুরনো চামড়া নষ্ট হয়ে যায়। তবে মরা চামড়া দেহে মিশে থাকে। এগুলো ঠিক মতো পরিষ্কার না করা হলে ব্রণ হওয়া, চুল পড়া, লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো নানা সমস্যা হয়। এই কারণে নিয়ম করে পুরো দেহ ভালো করে ঘষামাজা করা প্রয়োজন। 

ঘষামাজা ছাড়াও অনেক সময় এই চামড়াগুলো নিজে থেকে উঠে যায়। আবার কখনো শরীরের বিভিন্ন স্থানে মরা চামড়া উঁচু হয়ে থাকে। যা ইচ্ছা করলে টেনে উঠিয়ে ফেলা যায়। 

কখনো কখনো এই মরা চামড়াগুলো অজুর সময় বা অজু করার পর শরীর থেকে উঠে যায়। শরীরে মরা চামড়া থাকলে তার ওপরই অজু করা যাবে নাকি তা উঠিয়ে নিচে পানি পৌঁছাতে হবে? 

এর উত্তরে আলেমরা বলেন, মরা চামড়া ওঠানোর প্রয়োজন নেই। বরং তার ওপরই অজু করা যাবে। অজুর পর চামড়া উঠে গেলেও সে স্থান পুনরায় ধোঁয়ার প্রয়োজন নেই বা নতুন করে অজু করার প্রয়োজন নেই। 

 (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৬২)

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ