শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

বারবার ভূমিকম্প: তওবা-ইস্তিগফার ও সম্মিলিত দোয়ার আয়োজন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎দুনিয়ার জমিনে যখন পাপাচার বেড়ে যায় তখন ভূকম্পন, ভূমিধস ইত্যাদি একের পর এক আজাব ধেয়ে আসতে থাকে। আজ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একজন সাধারণ মানুষ পর্যন্ত সকলেই কোনো না কোনো নাফরমানিতে লিপ্ত। গতকাল ও আজ পরপর তিনবারের মতো ভূমিকম্প হয়ে যাওয়া প্রমাণ করে যে, দয়াময় আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করছেন ও তওবার সুযোগ দিচ্ছেন। যাতে করে আমরা আমাদেরকে শুধরে নিতে পারি। ‎

‎শনিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের আমির মাওলানা মাহবুবুর রহমান একথা বলেন। ‎

মাওলানা মাহবুবুর রহমান বলেন, হাদিসের ভাষ্য মতে ভূকম্পন হলো আল্লাহর পক্ষ থেকে আযাব ও সতর্কবার্তা। আল্লাহ চাইলে আমাদেরকেও সমূলে শেষ করে দিতে পারতেন। কিন্তু তিনি আমাদেরকে দয়া করে সুযোগ দিয়েছেন যেন আমরা তওবা করে ক্ষমা চেয়ে নিতে পারি এবং নিজেদেরকে পরিশুদ্ধ করে তুলতে পারি। সুতরাং যদি আমরা এ সুযোগকে কাজে না লাগাই তবে যেকোনো সময় আল্লাহর আজাবে পতিত হয়ে আমাদের ধ্বংস অনিবার্য।‎

‎তাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে দেশের জনগণকে তওবা-ইস্তিগফার করা এবং দেশের প্রতিটি মসজিদ ও  মাদরাসাগুলোতে সম্মিলিত দোয়া আয়োজনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ