প্রশ্ন: দাবি আদায়ের জন্য আমরণ অনশন করার বিধান কী? অনশনরত অবস্থায় কেউ মারা গেলে সে কি শহীদ বলে গণ্য হবে, নাকি আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে?
উ: মানুষ নিজের প্রাণের মালিক নয়। প্রাণের মালিক কেবল মহান আল্লাহ তাআলা। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। ইসলাম মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং আত্মহত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
বর্তমানে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে ‘আমরণ অনশন’-এর প্রচলন দেখা যায়। বিশেষ করে উপমহাদেশে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় থেকে এ ধরনের আন্দোলনের সূচনা হয়। কিন্তু ইসলাম এ পদ্ধতির আন্দোলন সমর্থন করে কি না— সেটি জানা প্রয়োজন।
আত্মহত্যার শাস্তি
ইসলামে আত্মহত্যা সম্পূর্ণরূপে হারাম। কোনো পরিস্থিতিতেই এটি বৈধ নয়। মহান আল্লাহ বলেন “আর তোমরা নিজেদের হত্যা কোরো না।” (সূরা নিসা, আয়াত ২৯)
আরেক আয়াতে বলেন “তোমরা নিজেদের ধ্বংসের মধ্যে ফেলো না।”(সূরা বাকারা, আয়াত ১৯৫)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে চিরকাল লাফ দিতে থাকবে। যে বিষপানে আত্মহত্যা করবে, সে জাহান্নামে সেই বিষ পান করতে থাকবে। আর যে ছুরি দিয়ে নিজেকে হত্যা করবে, সে জাহান্নামে সেই ছুরি দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে।” (সহিহ বুখারি, হাদিস: ৫৭৭৮)
আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান্নামি?
আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস হলো— যà