শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

কোথায় হারালো মুসলমানদের সত্যের প্রতি সেই প্রতিশ্রুতি?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

|| আরিফ আজাদ ||

হাদিসশাস্ত্র ইসলামের ইলম তথা জ্ঞানের এক সুবিশাল এবং সুবিস্তৃত ক্ষেত্র। নবীজি সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা, দাঁড়ি-কমাসহ নির্ভুলভাবে কীভাবে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এক অপার রহস্য।
এই কাজে মহান রব এমনকিছু মানুষকে নিয়োজিত করেছিলেন যারা নিজেদের জীবনকে শুধু এই কাজের জন্য উৎসর্গ করেছিলেন। যাদের আমরা হাদিসশাস্ত্রের ইমাম বলে চিনি। ইমাম বোখারি, ইমাম মুসলিম, নাসায়ি, ইমাম তিরমিজিসহ অসংখ্য হাদিসের ইমাম এই ধারাটাকে সমৃদ্ধ করে গিয়েছেন।

এই ইমামগণ সেই সুপ্রাচীন আমলে, যখন গাড়ি ছিল না, বিমান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কখনো পায়ে হেঁটে, কখনো জাহাজে চড়ে, কখনো ঘোড়া বা গাধার পিটে সরওয়ার হয়ে, দুর্গম মরুভূমি পথ পাড়ি দিয়ে, রুক্ষ আবহাওয়ার সাথে পাঞ্জা লড়ে দেশ বিদেশে পাড়ি জমাতেন হাদিস সংগ্রহের জন্য।