শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

এবারের হজের খতিব শায়খ সালেহ বিন হুমাইদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চলতি ১৪৪৬ হিজরি সনের হজের খতিব নির্ধারণ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। এবার হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন হুমাইদ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তাকে খতিব হিসেবে মনোনীত করেছেন। 

শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম। তিনি দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ এবং বিচার বিভাগীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের কাছে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অংশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজির জন্য হজের খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

মসজিদে নামিরাহ ঐতিহাসিকভাবেই এই খুতবার স্থান হিসেবে পরিচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বিদায় হজের খুতবা প্রদান করেছিলেন।

হজের খুতবা বাংলাসহ প্রায় ২০টি বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। হজের আধ্যাত্মিকতা  বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হয়।

আগামী ৫ জুন বৃহস্পতিবার ২০২৫ সালের আরাফা দিবস অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: ইনসাইড দ্য হারামাইন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ