শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মহান আল্লাহ বান্দাদের প্রতি অনুগ্রহশীল। তিনি বান্দাদের ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন। পবিত্র কুুরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে উল্লেখ করেছেন।

কিন্তু বান্দাদের মধ্যে তাদের জন্যই তিনি বেশি অনুগ্রহশীল যারা মহান আল্লাহর অনুগত এবং তাঁর অনুগ্রহ লাভের প্রত্যাশা করেন। আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া ও বিভিন্ন আমলের উল্লেখ রয়েছে হাদিসে। 

এর মধ্যে একটি দোয়া হলো— ربِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ 

‘রব্বিগ ফির ওয়ারহাম ওয়াআনতা খায়রুর রা-হিমীন।’

অর্থ: ‘হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা মুমিনুন: ১১৮)

ক্ষমা ও অনুগ্রহ লাভের আরেকটি দোয়া আল্লাহ তায়ালা শিখিয়ে দিয়েছেন—

رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا وَ اِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَ تَرۡحَمۡنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ

‘রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়াতারাহামনা লানাকুনান্না মিনাল খ-সিরিন।’

অর্থ: ‘হে আমাদের রব, আমরা নিজদের উপর জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ (সুরা আরাফ: ২৩)

এই দোয়াটি আল্লাহ তায়ালা আদম আ.-কে শিখিয়ে দিয়েছিলেন এবং দোয়াটি পড়ে আদম আ. ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ লাভ করেছিলেন। 

প্রসঙ্গত, আল্লাহর অনুগ্রহ লাভের বিশেষ একটি আমল রয়েছে। সেটি হলো- মানুষ ও অন্যান্য প্রাণীর প্রতি অনুগ্রহ করা। রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘আল্লাহ তায়ালা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবি দাউদ: ৪৯৪১)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র কোরআনে বর্ণিত দোয়া ও উল্লেখিত আমলটি করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ