মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম

রোজা শুরু হতে পারে ১১ মার্চ হতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১১ ফেব্রুয়ারি (রোববার) থেকে শাবান মাস শুরু করা বেশিরভাগ মুসলিম দেশ ১০ মার্চ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আর তাই ১১ মার্চ (সোমবার) থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম বিশ্বের প্রায় সব অঞ্চলে ১০ মার্চ সূর্যাস্তের পরে চাঁদ দেখা যাবে না বলে আশা করা হচ্ছে।

তবে বৈজ্ঞানিক গবেষণায় বর্ণিত দৃশ্যমানতার বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ১০ মার্চ কিছু অঞ্চলে অর্ধচন্দ্র দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসএএও ও গবেষক ইয়ালপ এবং ওদেহের মতো বেশ কয়েকটি পণ্ডিত এবং জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার মতে, ১০ মার্চ খালি চোখে বা টেলিস্কোপ ব্যবহার করে আরব ও মুসলিম বিশ্বে চাঁদ দেখা যাবে না। তবে টেলিস্কোপের ব্যবহার করে আমেরিকার কিছু অংশে, বিশেষত পশ্চিম অঞ্চলে চাঁদ দৃশ্যমান হতে পারে। এছাড়া কিছু মুসলিম দেশে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে রমজান শুরু হতে পারে।

হাআমা/