সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা 

উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: মিল্লাত টাইমস

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের হাপুড়ে নাসিম আহমদ নামে এক মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় দৈনিক ‘জনবাণী’র সাংবাদিক ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি দীপাবলি উপলক্ষে বিজ্ঞাপন সংগ্রহ করতে এক ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন নাসিম আহমদ। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ী তাকে ভুয়া সাংবাদিক বলে আখ্যায়িত করেন। এরপর ৭ থেকে ৮ জন মিলে তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়ে নাসিম আহমদের মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয়, গ্রেপ্তার কিংবা পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: মিল্লাত টাইমস

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ