সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৯ অক্টোবর)। ১৯৭৪ সালের এই দিনে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি।

ফররুখ আহমদ আধুনিক বাংলা কবিতায় ইসলামি ভাবধারার অন্যতম প্রধান প্রতিনিধি। তাঁর কবিতায় মুসলিম সমাজের পুনর্জাগরণের আকাঙ্ক্ষা, ঐতিহ্যচেতনা, মানবতা ও সাম্যের বার্তা উঠে এসেছে। ইসলামী ভাবধারায় সমৃদ্ধ হলেও কবিতার শব্দচয়ন, ছন্দ ও প্রকরণে তিনি স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন। রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারায় তাঁর সৃষ্টিশীলতা বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

কবিতায় তিনি শোষণ, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরশা